নতুন আলোকচ্ছটায় শেষ হলো বেসিস সফট এক্সপো
দেশীয় সক্ষমতার নতুন আলোকচ্ছ্বটা ছড়িয়ে লেজার নৃত্য, বালি চিত্রকর্মের ব্যাতিক্রমী উপস্থাপনায় শেষ হলো চার দিনের বেসিস সফট এক্সপো ২০২০। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গুলনকশা হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন প্রত্যয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আসিসিবি) অনুষ্ঠিত ষোড়শ বেসিস সফটএক্সপো’র সমাপনী অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বেসিস এর ই-গভর্নমেন্স প্রোকিউরমেন্ট ওয়েবসাইট বেসিস ই গভঃ হাব। এরপর বিভিন্ন পর্যায়ে সেরাদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
এসময় আজীবন সম্মাননা জানানো হয়- বেসিস এর প্রতিষ্ঠাতাকালীন দুই সদস্য। এরা হলেন অ্যাসোসিও’র সাবেক সভাপতি এবং বেসিসের উপদেষ্টা আব্দুল্লাহ এইচ কাফী এবং লিটড সফট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ।
নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে সাজ্জায় সেরা স্টল হিসেবে এলিগেন্ট আইটি লিমিটেড। সেরা স্টল হিসেবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড চ্যাম্পিয়ন এবং ব্র্যাক নেট লি ও বই ঘর ১ম ও ২য় রানার্স আপ হয়। মিনি প্যাভিলিয়নে সেরা হয় রেড ডট। এছাড়া প্রথম রানার্স আপ আম্বারা আইটিএবং টিইকন সিস্টেম লিঃ দ্বিতীয় হয়েছে।
প্যাভিলিয়ন সজ্জায় এসএস ওয়্যারলে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে জুপিটা টেকনলোজি প্রাইভেট লিঃ এবং আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫টি উদ্ধাবনী দলকে পুরস্কৃত করা হয়। বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে সেরা হয়েছে আইইউটি’র হিউম্যান মাউস, এমআইএসটি দলের তৈরি বিশেষ শিশুদের জন্য আইওটি ব্যবহার মনে রাখার ক্ষমতা বাস্তবায়ন সংশ্লিষ্ট প্রকল্প, শাস্ট এর বাংলা স্পিচ টু টেক্সট কনভার্টার সুকথন, জনগণকে সরাকারের দেয়া ডিজিটাল সেবার ফিডব্যাক দেয়ার প্রকল্প রোবো সাউট এবং লঞ্চ দুর্ঘটনার আগাম সতর্কতা দেয়ার অ্যাপ আরভি ওয়ান।
বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং মেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান।